1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

মেঘনা নদীতে চাঁদা আদায়কালে গ্রেফতার-৩

  • প্রকাশিত: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৩২৫ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা জেলার মাননীয় পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার হোমনা সার্কেল, জনাব মীর মুহসীন মাসুদ রানার নেতৃত্বে পুলিশ পুরিদর্শক (তদন্ত) মোহাঃ বিল্লাল হোসেন, মেঘনা থানা, কুমিল্লা সঙ্গীয় এসআই (নিঃ) হাক্কানী বিল্লাহ ও সঙ্গীয় ফোর্স সহ মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে মঙ্গলবার (২৩ জানুয়ারী) দুপুরে মেঘনা নদীতে চলাচলরত মালবাহী ট্রলার থেকে চাঁদা আদায় কালে আসামী মহিউদ্দিন (৪৫), পিতা-মৃত বাদশা মিয়া, মোঃ ইসমাইল হোসেন (২২), পিতা-মোহাম্মদ আলী, ওমর ফারুক (৩৭), পিতা-মৃত আবুল কাশেম, সর্বসাং-রাধানগর, থানাঃ-বাঞ্ছারামপুর, জেলাঃ-ব্রাহ্মনবাড়ীয়াদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং তাদের নিকট হতে চাঁদা আদায়ের রশিদ ও আদায়কৃত চাঁদার নগদ চার হাজার তিনশত টাকা উদ্ধার করা হয়েছে।উক্ত আসামীগণ সহ আরোও কয়েকজন অজ্ঞাতনামা আসামীগণ দীর্ঘদিন যাবৎ মেঘনা নদীতে চলাচল রত মাছ ধরার নৌকা, মালামাল পরিবহন নৌকা, স্টীমার এবং ইট-বালু বহনকারী নৌযান হতে বিভিন্ন পয়েন্টে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।উক্ত ঘটনা সংক্রান্তে মেঘনা থানার মামলা নং-০৪ ধারা-৩৮৫/৩৮৬/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓