1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেছারাবাদে দেড় কোটি টাকার সুপারি সহ তিন জন গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অবৈধপথে ভারতে প্রায় দেড় কোটি টাকার সুপারি পাচারকালে দু’টি ট্রলারসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় ট্রলারে থাকা চোরাচালানে জড়িত মঠবাড়িয়া উপজেলার তুষখালি ইউনিয়নের শাহজাহান হাওলাদারসহ কয়েকজন পালিয়ে যায়।শাহজাহান হাওলাদার তুষখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) এ ঘটনায় নেছারাবাদ থানায় চোরাচালনের অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার সহ গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান নেছারাবাদ থানার ওসি মো: গোলাম সরোয়ার। গ্রেপ্তারকৃতরা আসামীরা হলো জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালী এলাকার সেকেন্দার মাঝির পুত্র মো: হারুন মাঝি (৬০) একই এলাকার মৃত আব্দুল খালেক হাওলাদারে পুত্র অলি হাওলাদার (২৮) এবং মো: ফয়েজ হকের পুত্র নূর নবী মাঝি (৩২)।এছাড়া ঘটনার সাথে জড়িত পালতক আসামী হলেন মঠবাড়িয়া উপজেলার তুষখালি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার (৬০)।তুষখালী এলাকার মো: হোসেন আলী হাওলাদারের পুত্র শাহজাহান হাওলাদার।নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: গোলাম সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সন্ধ্যা নদীর বিনয়েকপুর এলাকার নদীতে অভিযান চালানো হয়। অভিযানে দুটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে সুপারী, ট্রলারসহ প্রায় দেড় কোটি টাকার মালামাল উদ্ধার করে হয় এবং সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হলেও ট্রলারের মালিক মঠবাড়ীয়া উপজেলার তুষখালি ইউপি চেয়ারম্যানের শাহজাহান হওলাদার সহ ১০/১২ জন পালিয়ে যায়। আটককৃত ট্রলার সহ সুপারিগুলো মঠবাড়ীয়া উপজেলার তুষখালি ইউপি চেয়ারম্যানের শাহজাহান হওলাদার।তিনি হলেন পাচারকারির মুল হোতা।আটককৃতদের একজন পাচারকারি অপর একজনের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে।মুলত তারা সবাই পাচারকারি।ইতোপূর্বে তাদের বিরুদ্ধে পাচারের মামলা হয়েছিল।তারা দু’টি ট্রলার ভর্তি সুপারি ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক ভাবে জানিয়েছে।এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓