1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মেঘনায় পুলিশ ক্যাম্প থাকা অবস্থায় প্রতিপক্ষের হামলা, নিহত ১ আহত ৮

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৩৫১ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা মেঘনায় উপজেলা চালিভাঙ্গা গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্প ও পুলিশ মোতায়েন অবস্থায় প্রতিপক্ষের হামলায় কামরুল নামের এক যুবক নিহত এবং ৮ জন আহত। চালিভাঙ্গার বাগ বাজারে এ ঘটনা ঘটেছে।আহতদের মধ্যে দাইয়ান, সোহেল, হানিফাসহ অজ্ঞাত ৫ জন আহতদের মধ্যে দাইয়ান এর অবস্থা আশংকাজনক।বিশ্বস্ত সূত্রে জানা যায়,উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির এর ছোট ভাই নিজাম সরকার হত্যা মামলার আসামী প্রধান আসামি জেলা পরিষদের সদস্য মো.কাইয়ুম হোসেন সহ তার দলের লোকেরা জামিনে মুক্তি পেয়েও তাদের নিজ বাড়িতে আসতে পারছিলো না এলাকাবাসীর ভয়ে।বিষয়টি নিয়ে গত শুক্রবার মেঘনা থানার উদ্যোগে কাইয়ূম গ্রুপের সকল লোকজনদের থানায় ডেকে বলেন আপনারা বাড়ি যান, আমরা পুলিশ মোতায়েন করে রাখব।পরবর্তীতে রোববার রাত থেকে চালিভাঙ্গা বাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প করা হয়। সে সুবাদে কাইয়ুম গ্রুপের নলচর, ফরাজিকান্দি, চালিভাঙ্গার লোকজন সোমবার দুপুরে যার যার বাড়িতে যাওয়ার চেষ্টা করে।আকস্মিক চালিভাঙ্গা বাগ বাজারে কায়ুম গ্রুপের কিছু লোক ট্রলার যোগে বাজার ঘাটে নামার সময় নলচর গ্রামের টিটু দেখে হুমায়ুন গ্রুপের লোকজনকে ডেকে আনলে দেশিয় অস্ত্রের মাধ্যমে হামলা চালায় এতে কামরুল সহ ৮ জন আহত হয়।আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠালে পথিমধ্যে ১ জন মারা যায় এবং আরেকজনের অবস্থা মুমূর্ষু বলে জানা যায়।এ বিষয়ে চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি আজ বাড়িতে ছিলাম না।বিকাল ৪ টায় গ্রামে এসেছি। আমার ছোট ভাই টিটু কায়ুমের আব্বাকে লোকজন নিয়ে বাজারে ঘুরতে দেখলে গ্রামের সবাইকে ডাকে পরবর্তীতে কি হয়েছে জানিনা।এদিকে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেনের মুঠোফোনে যোগাযোগ করলে থানায় কর্মরত উপ পরিদর্শক তোফায়েল ফোন রিসিভ করেন। তিনি বলেন ওসি স্যার অন্য মোবাইলে একটু ব্যস্ত আছেন, এ বিষয়ে পরে কথা বলুন আমরা সেখানে যাবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓