1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খেলাধুলার প্রসারের মাধ্যমে সন্ত্রাস, মাদক মুক্ত সমাজ গড়তে চাই…. ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর এমপি

  • প্রকাশিত: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩২ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবদক :

কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় আরো বেশি উদ্বুদ্ধ করতে হবে।খেলাধুলা মানুষের মনকে যে ভালো রাখে স্বাস্থ্যও ভালো রাখে।খেলাধুলার প্রসার ঘটানোর মাধ্যমে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে চাই।তিতাস উপজেলার লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেঃ জেনারেল মো. মাইনুল ইসলাম।কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।দেশের তৃণমূল পর্যায় থেকে তরুণ প্রতিভাবান ছেলে-মেয়েরা যাতে তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সেজন্য দেশের জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, কর্মসূচি, প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।এমনকি উপজেলা পর্যায়েও শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মান করেছেন।ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, নিরাপদ দাউদকান্দি, নিরাপদ তিতাস, উন্নত দাউদকান্দি, উন্নত তিতাস, স্মার্ট দাউদকান্দি, স্মার্ট তিতাস গড়তে চাই।আমরা চাই সবাইতে নিয়ে দাউদকান্দি-তিতাসকে সারা দেশের মধ্যে মডেল উপজেলা গড়তে চাই।এজন্য তরুণদের কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓