1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

গজারিয়া ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় পাঁচ বছরের এক শিশু নিহত

  • প্রকাশিত: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৪ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা নিহত শিশুর নাম নুসরাত জাহান(৫)।সে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামের মোঃ হাসানের মেয়ে বলে জানা গেছে।ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায় গজারিয়া উপজেলা কমপ্লেক্স সংলগ্ন গজারিয়া উপজেলা সড়ক ধরে হেঁটে আসছিলেন নাসরিন আক্তার। তার পাঁচ বছর বয়সী মেয়ে নুসরাত জাহান তার সাথে ছিল।তারা রিগাল ফার্নিচার শো-রুমের সামনে আসলে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়ান।তবে এ সময় নুসরাত মায়ের হাত ছেড়ে দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে একটি দ্রুতগতির ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। তার মা নাসরিন আক্তার তাকে বাঁচাতে এগিয়ে যেতে চাইলে তাকেও আরেকটি ব্যাটারি চালিত অটোরিকশা ধাক্কা দেয়।আহত অবস্থায় মা এবং মেয়েকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় শিশু নুসরাত জাহানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিকাল পাঁচটার দিকে মারা যায় সে।নিহত নুসরাত জাহানের নানা ইসমাইল তার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓