1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

  • প্রকাশিত: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৪ পালিত হয়েছে।সোমবার(৫ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষ্যে পবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সকাল ১০টায় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।পরবর্তীতে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের ২য় তলায় ডিজিটাল রিসোর্স একসেস সেন্টারের উদ্বোধন করেন প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।এছাড়াও দিবসটির কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে গ্রন্থাগারিক পঙ্কজ কুমার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, মুখ্য আলোচক হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন, আন্তর্জাতিক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানী প্রফেসর ড. মোঃ নাসির উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।প্রধান অতিথি’র বক্তব্যে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, জ্ঞান চর্চা ও নতুন নতুন জ্ঞান সৃষ্টিতে গ্রন্থাগারের গুরুত্ব তুলে ধরতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের পাশাপাশি শিক্ষার্থীদেরকে নিয়মিত গ্রন্থাগারে যেতে হবে এবং গ্রন্থাগারের জ্ঞান ভান্ডার সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী বলেন, জ্ঞান অর্জনের জন্য নিয়মিত গ্রন্থাগারে আসা অত্যন্ত জরুরী।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓