1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

সোনারগাঁয়ে অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা

  • প্রকাশিত: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া নিয়ে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।ঘটনাটি ঘটেছে উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া গ্রামে। নিহত অটোরিকশা চালক রজ্জব আলী (লজ্জা) (৫০) উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের সদর আলীর ছেলে।নিহতের ছেলে সানাউল্লাহ জানান, প্রতিদিনের মতো ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হয়।পরে দুপুরে থানা থেকে ফোন দিয়ে জানানো হয় আমার বাবাকে কে বা কাহারা হত্যা করে রাস্তা পাশে ফেলে গেছে। খবর শোনেই আমি থানায় আসি।পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে অটোরিকশাটি ছিনতাই করার জন্যই তাকে হত্যা করা রাস্তায় ফেলে রাখা হয়েছে।নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানান ,আমার একটি ছেলে দুইটি মেয়ে। আমার স্বামী খুবই সহজ সরল মানুষ।অটোরিকশা চালিয়ে তিনি আমাদের পুরো পরিবারের ভরনপোষণ করেন।আমি এ হত্যার বিচার চাই।সোনারগাঁ থানার ওসি(তদন্ত) মো: মহসীন বলেন, নিহতের গলায় চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-ছিনতাইকারীরা যাত্রী বেশে ওঠে পরিকল্পিতভাবে খুন করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।তবে ঘটনার তদন্তে বিস্তারিত জানা যাবে।ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।সেই সঙ্গে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓