1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বাংলা নববর্ষের ইতি কথা ইতিহাস ঐতিহ্যে বাঙালির নববর্ষ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম বসন্তের শেষ লগনে ঝালকাঠির জলাশয়ের টগর ফুলের অপরূপ সৌন্দর্যে বিমোহিত পথচারীরা হারানো বিজ্ঞপ্তি কাউখালীতে সরকারি নির্দশনা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন হুমায়ুন রশিদ

নাজিরপুরে ঋনের দায়ে ব্যবসায়ীর আত্মহত্যা

  • প্রকাশিত: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৮ বার পড়া হয়েছে

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের নাজিরপুরে ঋনের দায়ে সবুজ কুমার ওঝা (৩২) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।তিনি উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের মোবাইল ব্যাকিং (বিকাশ , নগদ, রকেট, ফ্লাক্সি লোড) সহ ভ্যারাইটিজ স্টোরের ব্যবসায়ী ও জেলার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনয়িনের হাওলা গ্রামের সন্তোষ কুমার ওঝার পুত্র। তিনি মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারী) রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে গলায় ফাঁস দিয়ে আত্ম হত্যা করেন বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার।তিনি জানান, রাত সোয়া ১০টার দিকে স্থানীয় বাজারের ব্যবসায়ীরা ওই ব্যবসায়ীকে তার দোকানের ভীতর গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে থানা পুলিশকে জানান।পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।ওই ব্যবসায়ী নিজ দোকানের আড়ার সাথে বৈদ্যুতিক তার দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে দেখা গেছে। তবে মরদেহ ময়না তদন্তের পর তার মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মারফুদ আলম সবুজ জানান, ওই দিন রাতে তার দোকানের শাটার বন্ধ অবস্থায় ভীতরে আলো জ¦লতে দেখে সন্দেহ হয়।পরে শাটারের পাশ থেকে উকি দিয়ে তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে পুশিকে খবর দেয়া হয়।স্থানীয় বাজারের একাধীক ব্যবসায়ী জানান, ওই ব্যবসায়ী মোবাইল ব্যাকিং (বিকাশ, নগদ) এর ডিলারদের কাছে অনেক টাকার ঋন রয়েছেন।তিনি গত মঙ্গলবারও (০৬ ফেব্রুয়ারী) স্থানীয় কয়েক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ধার নিয়েছেন।ওই সব ঋনের টাকার চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যা করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓