1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

মুন্সীগঞ্জের আমার স্কুল,আমার বাগান কর্মসূচি উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে আমার স্কুল,আমার বাগান শীর্ষক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে টংঙ্গীবাড়ী উপজেলার পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো:আবুজাফর রিপন বিপিএএ।শৈশবকালে বৈচিত্রপূর্ণ তরুরাজির সঙ্গে ভালোবাসার বন্ধন বিনির্মানে মুন্সীগঞ্জ জেলার ৬১০টি প্রাথমিক ও ১২৭টি মাধ্যমিক বিদ্যালয়ে সুদৃশ্য বাগান করার পরিকল্পনা হাতে নিয়েছে জেলা প্রশাসন।প্রথম দিনে মুন্সীগঞ্জের ৯টি বিদ্যালয়ে বাগান কার্যক্রম শুরু হয়েছে।ধাপে ধাপে সবগুলো বিদ্যালয়ে বাগান কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা রয়েছে।উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: আবুজাফর রিপন বিপিএএ বলেন,এটি আসলে আমরা শুরু করেছি এই প্রত্যয় নিয়ে,শিশুরা যদি ছোট বেলা থেকেই এরকম একটি বাগানের সাথে বিভিন্ন ধরনের গাছের সঙ্গে তাদের বন্ধন গড়ে ওঠে।দেখা যাবে শিশুরা যখন বড় হবে তখন তারা এটি কন্টিনিউ করবে।আমরা জানি যে স্কুল হচ্ছে সবচেয়ে আনন্দের একটি যায়গা,এটিকে আমরা যত বেশি আনন্দময় করতে পারবো আমাদের শিক্ষা তত বেশি বাস্তবমুখী হবে।এবং সফল হবে।তিনি আরও বলেন, আমরা প্রত্যেকটি স্কুলে এ জেলায় আমার স্কুল,আমার বাগান শিরোনামে বাগান করার উদ্যোগ নিয়েছি।এর মাধ্যমে আমরা মনে করি তারা বাড়ির আঙ্গিনায় ছোট ছোট বাগান করবে এবং তারা গাছপালার সাথে পরিচিত হবে যেটি সারাজীবন তাদের কাজে লাগবে বলে মনে করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓