1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক

কাউখালীতে লাইসেন্স ছাড়া ঔষধের ব্যবসা: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • প্রকাশিত: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৭ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

ড্রাগ লাইসেন্স না থাকায় ও নিম্নমানের ইউনানি ঔষধ বিক্রির অভিযোগে পিরোজপুরের কাউখালীতে সিদ্দিকী ডেন্টালে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জারিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।বুধবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বায়েজিদুর রহমান।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে উপজেলার মানিক মিয়া কিন্ডারগার্টেন স্কুল সংলগ্ন ” সিদ্দিকী ডেন্টাল” নামক একটি ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ওই দোকানে নিম্নমানের আয়ুর্বেদীক(ইউনানি) ওষুধ পাওয়া যায়।এছাড়াও ড্রাগ লাইসেন্স ছাড়াই ওই দোকান মালিক ঔষধ ব্যবসা করছিলেন।তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে ‘দি ড্রাগস অ্যাক্ট ১৯৪০’ অনুযায়ী দোকান মালিক সাইফুল্লাহ সিদ্দিকীকে ১০ হাজার টাকা জরিমানা এবং তার পরিচালনাধীন কাউখালী প্যারামেডিক্যাল এন্ড নার্সিং ইনস্টিটিউটের বৈধ কাগজ না থাকায় তার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।এ সময় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার তৌফিক আহমেদ সৌরভ, ডঃ মাসুম বিল্লাহ, সেনেটারী ইন্সপেক্টর এম ইলিয়াস উদ্দিন সহ কাউখালী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓