1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত

গজারিয়া সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত

  • প্রকাশিত: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জ গজারিয়ায় উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক প্রাইভেটকার চালক নিহত ও অপর একজন আহত হয়েছে।নিহত প্রাইভেটকার চালকের নাম আব্দুর রহিম (৫০)।সে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রেজ্জাকপুর গ্রামের সুরত আলীর ছেলে।আহত অপরজন প্রাইভেটকার যাত্রী অজ্ঞাত পুরুষ (৪৫)।ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায় নোয়াখালী থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দি সাদ্দাম হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে আসলে চালক নিয়ন্ত্রণ হারান।এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রোড ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই চালক মারা যান। গুরুতর আহত হন গাড়িতে থাকা এক যাত্রী। আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।বিষয়টি সম্পর্কে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রিয়াদ হোসেন বলেন, নিহতের লাশ বর্তমানে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।দুর্ঘটনা কবলিত গাড়িতে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓