1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ

পবিপ্রবিতে ল’ প্রিমিয়ার লীগের নিলাম অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৯ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন , পবিপ্রবি প্রতিনিধিঃ

প্রতিবছরের ন্যায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ল’ প্রিমিয়ার লীগের (ক্রিকেট) পঞ্চম আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে টাইটেল স্পন্সর হিসেবে থাকছেন বাহান্ন নিউজ।শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে নিলাম অনুষ্ঠানের আয়োজন করা হয়।নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত অনুষদের আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক এম. এ রহিম। এছাড়াও উপস্থিত ছিলেন অনুষদের সকল খেলোয়াড়, দলের মালিক ও শিক্ষার্থীবৃন্দ।নিলামে অংশগ্রহণ করে ৫টি দল। দলগুলো যথাক্রমে- জুরিসপ্রুডেন্স রয়্যালস, লিগ্যাল রাইডার্স, অ্যামিকাস কিউরিয়া, লিটিগেশন লায়ন্স ও জুডিকেচার গ্লাডিয়েটর্স।এবারের আসরে আয়োজক হিসেবে থাকছেন উক্ত অনুষদের পঞ্চম ব্যাচ (নোভাস-০৫)। আয়োজক ব্যাচের পক্ষে লীগটির সফল আয়োজনে কমিটিতে দায়িত্ব পালন করবেন হাবিব, আশরাফুল নোমানী, কৌশিক, শুভ্রদেব, মুন্না, সুমাইয়া ও জান্নাতুল।নিলাম শেষে আয়োজক কমিটির পক্ষে হাবিব জানান, টুর্নামেন্টটি আমরা সফলভাবে শেষ করতে চাই। আশা করছি এবারের আসরও প্রতিবছরের ন্যায় উৎসবমুখর হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓