1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় ৩ জেলের অর্থদণ্ড

  • প্রকাশিত: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৩ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করায় তিন জেলেকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।এ সময় জেলেদের কাছ থেকে তিন হাজার মিটার কারেন্ট জব্দ করা হয়েছে।রবিবার (১১ ফেব্রুয়ারী) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান এ অর্থদণ্ড দেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্হাপনা প্রকল্পের আওতায় বিশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে রবিবার সকাল ৯ টার দিকে কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর চিরাপাড়া নদীতে অভিযান পরিচালনা করেন।এ সময় তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল সহ চিরাপাড়া গ্রামের জের আলীর ছেলে সজিব (১৮), বড় বিড়ালজুরি গ্রামের ইদ্রিস খন্দকারের ছেলে সাইফুল ইসলাম (৪৭) ও সোনাকুর গ্রামের মোঃ খলিল শেখের ছেলে পারভেজ শেখ (২০) নামের তিন জেলকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে এক জেলেকে দুই হাজার টাকা ও দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে ১২ হাজার টাকা জরিমানা করেন।জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।এ সময় নৌপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, নদীতে মাছ শিকারে কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ অবৈধ।এ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓