1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান ফুলপুরে জমির বিরোধে বৃদ্ধ হত্যা প্রধান আসামি গ্রেফতার যেভাবে ধরা পড়লেন জিয়াউর রহমান হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর

নিয়োগ আর কমিটির দ্বন্দ্বের জেরে মাদরাসা সুপারকে হাতুড়ি পেটা দিয়ে পা থেতলে দিয়েছে দুর্বৃত্তরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরের হাতুড়ি পেটা দিয়ে মো. অঅব্দুল মান্নান (৫৩) নামের এক মাদরাসা সুপারের পা থেতলে দিয়েছে দুর্বৃত্তরা।হামলায় গুরুতর আহত সুপার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।তিনি উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের শেখমাটিয়া দারুসুন্নাৎ দাখিল মাদরাসার সুপার ও পটুয়াখালী জেলার সদর উপজেলার বদরপুর গ্রামের আব্দুল আজিজ মুন্সির ছেলে।ঘটনাটি ঘটেছে সোমবার (১২ ফেব্রæয়ারী) রাতে মাদরাসার ভবনের সামনে।আহত ওই সুপার জানান, তিনি ওই দিন রাতে এশার নামাজ শেষে মাদরাসার কক্ষে ফিরছিলেন।এ সময় মুখোশধারী ৪ জনে এসে তাকে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা তাকে কিল-ঘুষি সহ হাতে থাকা হাতুড়ি দিয়ে তার বাম পায়ের হাটুতে আঘাত করে থেতলে দেয়। তিনি আরো জানান, গত ২০২২ সালের ১৬ জানুয়ারী মাদরাসার সহসুপার ও দুটি চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ এবং মাদরাসার ম্যানেজিং কমিটি গঠনের বিরোধের জেরে তার উপর এমন হামলা হয়েছে।এর আগেও একাধীকবার তার উপর হামলার চেষ্টা করা হয়েছিলো।প্রত্যক্ষদর্শী ওই মাদরাসার নৈশ প্রহরী মো. আতিকুর রহমান জানান, মাদরাসার বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানের বাজার মাদরাসায় রেখে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার কালে এমন ঘটনা ঘটে।নাম প্রকাশ না করার শর্তে ওই মাদরাসার এক শিক্ষক জানান, গত ২০২২ সালের ওই মাদরাসার সহসুপার সহ ৩টি পদের নিয়োগে কমিটির সভাপতি ১৬ লাখ টাকার বানিজ্য করেন।আর এ সময় সুপারও তার নিজের পছন্দের লোক নিতে নিয়োগ প্রত্যাশীদের কাছ থেকে টাকা নেন।পরে সুপারের পছন্দের লোকর না নেয়ায় তার ইন্দনে একটি মামলা হয়।এ ছাড়া মাদরাসার ম্যানেজিং কমিটি নিয়ে স্থানীয়ভাবে একটি বিরোধ রয়েছে। এ সব বিরোধের জেরে তার উপর হামলা হয়েছে।নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার দীপান্বিতা দেবনাথ বলেন, তার বাম পায়ের হাটু ও হাটুর নিচে পিটিয়ে মারাত্মক আহত করা হয়েছে।তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেয়া হয়েছে।নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, খবর শুনে পুলিশ পাঠানো হয়েছিলো।এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓