1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

পবিপ্রবিতে কৃষিবিদ দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৫ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

বঙ্গবন্ধু’র অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান’ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষিবিদ দিবস-২০২৪ পালিত হয়েছে।মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে দিবসটি উপলক্ষে একাডেমিক ভবনের সামনে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী।পরে একাডেমিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনে এসে শেষ হয়।র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কৃষিবিদ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক এ বি এম মাহবুব মোর্শেদের সভাপতিত্বে ও কমিটির সদস্য-সচিব সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী।এ সময় অধ্যাপক মোহাম্মাদ আলী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কৃষিবিদদের ক্লাস ওয়ান মর্যাদা দান করেছেন।জননেত্রী শেখ হাসিনার সরকার একটি কৃষি বান্ধব সরকার, তিনি দেশের কৃষির উন্নয়নে ব্যপক কর্মসূচি গ্রহণ করেছেন।তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।আর এই সাফল্যের পেছনে রয়েছে কৃষিবিদদের নিরলস প্রচেষ্টা রয়েছে।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জাহিদ হাসান, অধ্যাপক আবু ইউসুফ, অধ্যাপক নওরোজ জাহান লিপি, গ্রামীণ উন্নয়ন ও সম্প্রসারণ বিভাগের সহকারী অধ্যাপক অপরাজিতা বাঁধন সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চত্বরে দাড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা প্রদান করেন। পরবর্তীতে ২০১০ সালের ২৭ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) এক সাধারণ সভায় ১৩ ফেব্রুয়ারিকে কৃষিবিদ দিবস হিসেবে ঘোষণা করা হয়। ২০১১ সাল থেকে প্রতি বছরই দিবসটি পালিত হয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓