1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

কাউখালীতে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে কালীগঙ্গা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে রাব্বি (২২) ও রাসেল (২৬) নামের দুই বালু ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার ( ১৪ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বায়েজিদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।সূত্র জানায়, উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হুলার হাট সংলগ্ন কালীগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি অসাধু চক্র।এলাকাবাসী এবিষয়ে অভিযোগ দিলে উপজেলা প্রশাসন অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।অভিযানকালে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০/১৫(১)ধারায় কাউখালী উপজেলার ছোট বিড়ালজুরি গ্রামের মোঃ রাব্বি হাওলাদার ও নেছারাবাদ উপজেলার মোঃ রাসেল বেপারীকে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ বায়েজিদুর রহমান বলেন, কাউখালী উপজেলার কালীগঙ্গা নদীর তলদেশ থেকে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন বালু ব্যবসায়ীরা এমন গোপন তথ্য পেয়ে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সেখানে অভিযান চালানো হয়।অভিযানে সত্যতা মেলায় ব্যবসায়ী রাব্বি ও রাসেলকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓