1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন প্রচারনার শীর্ষে চৌধুরী ফারিয়া আফরিন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ আসছে আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে মুন্সীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন।এরই মধ্যে শেষ হয়েছে এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল, আর এই নির্বাচনে মেয়র পদে অংশ নিতে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন।তারা হলেন মুন্সীগঞ্জ- ৩ আসনের মাননীয় সাংসদ হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব এমপি মহোদ্বয়ের সহধর্মিনী চেীধুরী ফাহরিয়া আফরিন।মুন্সীগঞ্জ শহর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল,শহর ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান।আর এতথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কমিশনার মো:বশির আহম্মেদ।তফসিল অনুযায়ী মুন্সীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো ১৩ ফেব্রুয়ারি,যাছাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি,২২ ফেব্রুয়ারি প্রত্যাহার,২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ এবং আগামী ৯ মার্চ ২০২৪ই তারিখে ইভিএম পদ্ধতিতে নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।উল্লেখিত থাকে যে,গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বর্তমান মুন্সীগঞ্জ- ৩ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব গেল ২৮ নভেম্বর মেয়র পদ থেকে সেচ্ছায় অব্যাহতি নেন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন এবং বিপুল ভোটের ব্যবধানে মুন্সীগঞ্জ- ৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রনালয় পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা রানুকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দ্বায়িত্ব প্রদান করেন।সরকারী বিধিমোতাবেক ৯০ দিনের মধ্যে উক্ত পদে নির্বাচন দেওয়ার জন্য তফসিল ঘোষনা হয়।এই মুন্সীগঞ্জ পৌরসভার দুইবারের সফল মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব মুন্সীগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপান্তরিত করেন।পুরো পৌরসভা এলাকায় ব্যাপক উন্নয়ন হয়।আর সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং যোগ্য ব্যক্তি হিসেবে এমপির সহধর্মীনি চৌধুরী ফাহরিয়া আফরিনকে মেয়র হিসেবে পুর্ন সমর্থন জানায় পৌরবাসি।আর তাদের দাবী ও আবদার মেনে নিয়ে এই উপ- নির্বাচনে মেয়র পদে নির্বাচনের ঘোষনা দেন চৌধুরী ফাহরিয়া আফরিন।অন্যদিকে মুন্সীগঞ্জ পৌরসভার ভোটারদের প্রাণের মানুষ চৌধুরী ফাহরিয়া আফরিনকে মেয়র হিসেবে পেতে তারা নিজেরাই প্রচারনার মাঠে নেমে গেছেন।বইছে ভোটারদের মনে এক আনন্দ ইমেজ।সরেজমিনে ঘুরে ভোটারদের সাথে আলাপকালে তারা বলেন,আমাদের পছন্দের প্রার্থী শুধু একজন নারী নয়,তিনি একজন মমতাময়ী মাও বটে।আমরা তাহাকে সব সময় সুখে দু:খে পাশে পেয়েছি।মায়ের আঁচলের মতো আমাদের সব সময় ছায়া দিয়ে আসছেন তিনি।চৌধুরী ফাহরিয়া আফরিনের মতো যোগ্য ব্যক্তিকেই আমরা আগামী ৯ মার্চ নির্বাচনের দিন আমাদের ভোটাধিকার,নাগরিক অধিকার ভোট,আর পবিত্র তাকে দিয়ে ইনশাল্লাহ বিজয় নিয়ে ঘরে ফিরব।ভোটারদের মতামতের ভিত্তিতে ও তাদের প্রচারনার দিক থেকে আগামী মুন্সীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে প্রচারনার শীর্ষে রয়েছেন এমপির সহধর্মীনি চৌধুরী ফাহরিয়া আফরিন।এই নারী মেয়র প্রার্থী চৌধুরী ফাহরিয়া আফরিনের সাথে আলাপকালে তিনি বলেন,মুন্সীগঞ্জ পৌরসভার সর্বস্থরের জনগনের ভালোবাসা ও তাদের পূর্ণ সমর্থনে পৌরসভার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমি নির্বাচনে অংশ নিয়েছি। ইনশাআল্লাহ যদি মেয়র নির্বাচিত হই তাহলে মুন্সীগঞ্জ পৌরসভার উন্নয়নের ধারাকে আরো বেগমান রাখব এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত স্মাট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓