1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পবিপ্রবিতে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে সকাল ১০টায় এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।এতে পটুয়াখালী জেলায় অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।জাতীয় বিজ্ঞান একাডেমির পরিচালনায় ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ অলিম্পিয়াড উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী।বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে পতাকা উত্তোলন করে এ আনুষ্ঠানিকতার উদ্বোধন করা হয়।এ সময় এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। বিজ্ঞান অলিম্পিয়াড পরিচালনা কমিটির সদস্য-সচিব সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল হাসানের সঞ্চালনায় এ সভায় উদ্বোধনী বক্তব্য প্রদান করেন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এস এম তাওহিদুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, “বিজ্ঞান চর্চায় তরুণ প্রজন্মকে আগ্রহী করে গড়ে তোলা-ই বিজ্ঞান অলিম্পিয়াডের মূল উদ্দেশ্য। তরুণ প্রজন্মের বিজ্ঞান চর্চাই আগামীর ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মূখ্য ভূমিকা পালন করবে।”এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, জেলা ও বিভাগীয় পর্যায় শেষে আগামী ৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এবারের বিজ্ঞান অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓