1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

একুশের প্রথম প্রহরে ফুলপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন

  • প্রকাশিত: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুরে একুশের প্রথম প্রহরের রাত ১২টা ১ মিনিটে ফুলপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভ সূচনা হয়।প্রথমে উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি’র নেতৃত্বে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, এবিএম আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার , বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্রের নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফুলপুর কমান্ড, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক সফল ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ, পৌর মেয়র মি. শশধর সেনের নেতৃত্বে ফুলপুর পৌরসভা, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের নেতৃত্বে ফুলপুর থানা পুস্পস্তবক অর্পন করেন।পরে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, বাংলাদেশ স্কাউট, উপজেলা শিল্পকলা একাডেমি, ফায়ার সার্ভিস, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ, পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলপুর সরকারি কলেজ, ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কাজিয়াকান্দা কামিল মাদরাসা, ফুলপুর মহিলা ডিগ্রী কলেজ, ফুলপুর মহিলা কামিল মাদরাসা , হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ, সোনালী ব্যাংক, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফুলপুর কিন্ডার গার্ডেন, সংঘশ্রী ক্লাব, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি, ফুলপুর সাহিত্য পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সহযোগি সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান পর্যায়ক্রমে পুস্পস্তবক অর্পন করেন। পুস্পস্তবক অর্পন কার্যক্রম পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর।পুস্পস্তবক অর্পন শেষে জাতির শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓