1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
সত্তার হেলেন প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন আজম খান মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে গরম খুনতির ছ্যাঁকা দেয়ার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

পবিপ্রবিতে রাসেলের বহিষ্কারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাপ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিতর্কিত কর্মকর্তা শামসুল হক রাসেলের বহিষ্কারের আন্দোলনে অনড় শিক্ষক-শিক্ষার্থীরা।তাঁর স্থায়ী বহিষ্কারের দাবি মাঠের আন্দোলন ছাড়াও টানা চতুর্থ দিনের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছাড়িয়েছে উত্তাপ।যার ধারাবাহিকতায় পবিপ্রবির সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দদের ফেসবুকের প্রোফাইল কালো রাখাসহ বিতর্কিত কর্মকর্তা রাসেলকে স্থায়ী বহিষ্কারের জন্য হ্যাশট্যাগ ব্যবহার করতে দেখা যায়।এসময় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়কট রাসেল, স্ট্যান্ড উইথ নজরুল স্যার, উই ওয়ান্ট জাস্টিস ইত্যাদি হ্যাশট্যাগ ব্যবহার করে প্রতিবাদ করতে থাকেন।গত ১৭ ফেব্রুয়ারি পবিপ্রবির কৃষিকুঞ্জের ডাইনিং এ পিএ টু প্রো-ভিসি শামসুল হক রাসেল কর্তৃক পোস্ট হারভেস্ট টেকনোলজি এন্ড মার্কেটিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলামকে শারীরিক লাঞ্ছিত করার অভিযোগ উঠে।এ সময় তাঁকে জীবননাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করেন তিনি।এরই প্রতিবাদে গত তিনদিন যাবত সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এক দফা দাবি আদায়ে কঠোর আন্দোলনে নেমেছেন।আজ চতুর্থ দিনের মতো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করবেন শিক্ষক-শিক্ষার্থীরা।এ বিষয়ে শিক্ষকের সম্মান আদায়ের আন্দোলনের মুখপাত্র রাকিবুল ইসলাম বলেন, যতদিন পর্যন্ত আমাদের এক দফা দাবি মেনে নিয়ে রাসেলকে স্থায়ী বহিষ্কার না করা হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓