1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

মুন্সীগঞ্জ পৌরসভা উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পর করছেন

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ পৌরসভা উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।এর মধ্য দিয়ে এই নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার- প্রচারণাও শুরু হলো।শুক্রবার দুপুর ১২ টার দিকে জেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ দুই প্রার্থীর এজেন্টদের কাছে প্রতীক বরাদ্দ দেন।এতে স্বতন্ত্র প্রার্থী চৌধুরী ফাহরিয়া আফরিন জগ প্রতীক ও আরেক স্বতন্ত্র প্রার্থী মাহতাব উদ্দিন কল্লোল নারিকেল গাছ প্রতীক পেয়েছেন।এরা দুজনেই আওয়ামী লীগ সমর্থক।বিএনপির কোন প্রার্থী বা সমর্থক এই নির্বাচনে অংশ নেয়নি।তফসিল অনুযায়ী,আগামী ৯ মার্চ ইভিএম পদ্ধতিতে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।প্রসঙ্গত,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গেল ২৮ নভেম্বর মেয়র পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন তৎকালীন মেয়র ফয়সাল বিপ্লব।পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ-৩ আসনে বিজয়ী হন সেসময় পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর সোহেল রানা রানুকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে নিয়োগ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓