1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

মুন্সীগঞ্জে ঋণের ভার সইতে না পেরে ছেলে-মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

  • প্রকাশিত: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছেলে-মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর গলায় দড়ি পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মা।ঘটনাটি ঘটেছে জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামে।রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তাদের বসত ঘর থেকে একে একে মা,ছেলে ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।মৃতদের মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পেরেন করেছে সিরাজদিখান থানা পুলিশ।আত্মহত্যা করা সালমা বেগম (৩৫) সৌদি প্রবাসী ওলি মিয়া স্ত্রী।এই দম্পতির মেয়ে ছাইমুনা আক্তার (৯) কেরানীগঞ্জের চর সোনাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।ছেলে তাওহী হোসেন (৭) একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।আত্মহত্যা করা সালমা বেগমের জা রোজিনা আক্তার জানান,সালমা ঋণগ্রস্ত ছিল।বিভিন্ন এনজিও থেকে সুদে টাকা নিয়ে ঋণের বোঝায় পিষ্ট ছিলেন তিনি।রবিবার সকাল ৯টার দিকে দুইজন এনজিওর লোক এসেছিল কিস্তি নেওয়ার জন্য।তবে তারা ঘরের দরজা বন্ধ পেয়ে ফিরে যায়।পরে জানালা ভেঙে দেখা যায় সালমা ঘরের আড়ার সঙ্গে ঝুলছে আর বাচ্চা দুটি খাটের ওপর পড়ে আছে।পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তিনজনের মরদেহ উদ্ধার করে।সিরাজদীখান থানার কর্মকর্তা (ওসি) মো:মুজাহিদুল ইসলাম জানান,প্রায় ৭ বছর আগে সালমা বেগমের স্বামী ওলি মিয়া ৮ লাখ টাকা ঋণ করে সৌদি আরব যান।সেই ঋণের টাকা দিনে দিনে বাড়তে থাকে।সেই ঋণের চাপ সইতে না পেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছি।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓