1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল

ইন্দুরকানিতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৫ বার পড়া হয়েছে

আলমগীর কবির মান্নু ইন্দুরকানী প্রতিনিধিঃ

স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাঘা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ হাওলাদার, ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল,ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম ইমন,বালিপারা ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী,ইন্দুরকানী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, সাংবাদিক গাজী আবুল কালাম,সফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।এছাড়া আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓