1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

পবিপ্রবিতে ক্যারিয়ার বুস্টআপ সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১২ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) এক্সিলেন্স বাংলাদেশ ও স্কুল অফ আর্থ এন্ড এনভায়রনমেন্ট-এসইই এর উদ্যোগে এবং বি গ্লোবাল কনসালটেন্সি এর সৌজন্যে ক্যারিয়ার বুস্টআপ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।সেমিনারটিতে ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন বি গ্লোবাল কনসালটেন্সির অ্যাসোসিয়েটেড সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাফসান বিন রাজ্জাক এবং এক্সিলেন্স বাংলাদেশের লিড অব ট্যালেন্ট ম্যানেজমেন্ট টিম নূর তাসিন। ট্রেইনারদ্বয় লিংকডইন প্রোফাইল ও বেসিক ভিডিও এডিটিং’র দুটি সেশন পরিচালনা করেন।দিনব্যাপী আয়োজনের শুরুতেই এসইই এর সহ -প্রতিষ্ঠাতা ফারদিন হাসান উদ্বোধনী বক্তব্য প্রদান করেন।ট্রেইনার নূর তাসিন এবং এসইই-এর প্রতিষ্ঠাতা আফিয়া তাহমিন জাহিন এক্সিলেন্স বাংলাদেশ এবং এসইই এর পথচলা, বর্তমান পরিকল্পনা ও আগামীর রূপরেখা নিয়ে যথাক্রমে দুটি প্রেজেন্টেশন প্রদর্শন করেন।প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, দক্ষতা বৃদ্ধিতে এমন সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।আগামীর বাংলাদেশ গঠনে দক্ষ জনশক্তি তৈরি করা দরকার। এসময় তিনি এসইই ও এক্সিলেন্স বাংলাদেশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।সহ – প্রতিষ্ঠাতা ফারদিন হাসান উপস্থিত ১৮০ জন অংশগ্রহণকারীদের নিয়ে স্কিল ডেভলপমেন্ট বিষয়ক শপথ বাক্য “আমরা এমনভাবে দক্ষতা বাড়াবো যাতে চাকরির পিছে আমরা নয়,চাকরি আমাদের পিছে ছোটে” পাঠ করান।পরবর্তীতে উপাচার্য মেমোরেন্ডাম তুলে দেন স্কুল অফ আর্থ এন্ড এনভায়রনমেন্ট এর দুই কর্ণধার আফিয়া তাহমিন জাহিন এবং ফারদিন হাসান এর হাতে এবং উপস্থিত ট্রেইনারদের ক্রেস্ট,এসইই এর পক্ষ থেকে তাদের আয়োজিত বার্ষিক প্রতিযোগিতা ‘pen4planet’ এর পুরস্কার বিতরণী,বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓