1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

আবারও ধোবাউড়ায় ৯২ বোতল ভারতীয় মদসহ ৩ জন আটক

  • প্রকাশিত: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :

ময়মনসিংহের ধোবাউড়ায় ৯২ বোতল ভারতীয় মদ সহ ৩ জনকে আটক করেছে ধোবাউড়া থানা পুলিশ।মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বগাজড়া নামক স্থান থেকে হালুয়াঘাট সার্কেল এর সহকারী পুলিশ সুপার সাগর সরকারের নির্দেশনায় ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ চাঁন মিয়ার নেতৃত্বে এস আই জাহিদ হাসান এবং শামসুল ইসলামের সমন্বয়ে সংগীয় ফোর্স অভিযান পরিচালনা করে উপজেলার জয়রামপাড়া গ্রামের শিকল মিয়া(২২) ও রাসেল মিয়া (৩০) কে আটক করে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।একই সাথে পৃথক আরেকটি অভিযানে সোহাগীপাড়া গ্রামের জামাল মিয়া(২৫)কে ১২ বোতল মদ সহ পঞ্চরামপুর নামক জায়গা থেকে আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।এছাড়াও গত ২৬ ফেব্রুয়ারি সোমবার রাতে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বেলতলী রাস্তা থেকে ২০ বোতল মদ সহ আবুল কাশেম(৫৫) আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে।এব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ চাঁন মিয়া বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক প্রতিরোধে আমাদের অভিযান অব্যহত আছে চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓