1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পবিপ্রবিতে বিশ্ব প্রোটিন দিবস পালিত

  • প্রকাশিত: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) প্রতিদিন প্রটিন খাই,শক্তি ও পুষ্টি পাই” এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের উদ্যোগে বিশ্ব প্রোটিন দিবস পালিত হয়েছে। বুধবার (২৮ই ফেব্রুয়ারি) পবিপ্রবির বরিশালস্থ বাবুগঞ্জ ক্যাম্পাসে দিনব্যাপী আয়োজনে দিবসটি পালন করা হয়।প্রতিবছর “বিশ্বব‍্যাপি দিবসটি পালিত হলেও পবিপ্রবিতে প্রথমবারের মতো পালিত হয়েছে বিশ্ব প্রোটিন দিবস। দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত, বিশেষ অতিথি হিসেবে এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. ফয়সাল কবির, কো-অর্ডিনেটর হিসেবে অধ্যাপক ড. স্বপন কুমার ফৌজদার,ড.আব্দুল মতিন, ড.মোঃ আলি আজগর এবং ড. ফারজানা রুমি উপস্থিত ছিলেন।সভায় বক্তারা প্রোটিনের গুরুত্ব নিয়ে আলোচনা এবং অধ্যাপক ড. সাহাবুবুল আলম খোকন প্রজেন্টেশন উপস্থাপন করেন।এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের অধ্যাপক ডিন ড. ফয়সাল কবির বলেন, বাংলাদেশে এই দিবস পালন শুরু হয় ২০২৩ সালে।আমরা ২০২৪ সালে বড় প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন করছি।ইউ.এস. সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এই আয়োজনে আমাদের সাথে থাকার জন‍্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓