1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে নানা আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক ইসলামী ব্যাংক কাউখালী এজেন্ট আউটলেট শাখায় গ্রাহক মাস সেবা উপলক্ষ্যে আলোচনা সভা রাঙ্গাবালীতে শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ সু সময়েও ভালোনেই রাজাপুরের বিএনপি দলীয় ত্যাগীরা জিয়ানগরে শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি গঠন নেছারাবাদের আটঘর কুরিয়ানা পর্যটন এলাকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা কাউখালীর জব্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ শিক্ষার্থীর জন্য ৪ শিক্ষক নেছারাবাদে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে স্কুল ফিডিং এর খাবার বহন করে আনানোর অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অলি উল্লাহ প্রধান

মুন্সীগঞ্জ ৯ ছাত্রীর চুল কেটে দেওয়া সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫১ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জের সিরাজদিখানে হিজাব না পরে স্কুলে আসায় ৯ ছাত্রীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা রুমিয়া সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সাব্বির আহমেদের নির্দেশে স্কুল ম্যানেজিং কমিটি তাকে বরখাস্ত করে।এ ঘটনায় মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসারকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তিন কর্মদিবসের মধ্যে ওই কমিটিকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ বলেন, জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসন ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।প্রতিবেদন পেলে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।উল্লেখ্য, মুন্সীগঞ্জের সিরাজদিখানে হিজাব ও ওড়না না পরে ক্লাসে আসায় ৯ ছাত্রীর চুল কেটে দেন ওই স্কুলের শিক্ষিকা রুমিয়া সরকার সৈয়দপুর আব্দুর রহমান স্কুল এন্ড কলেজে সপ্তম শ্রেণির ক্লাস চলাকালীন এ ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓