1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৩৫৬ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীর মালিরপাথর এলাকায় কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।নিহত ব্যক্তি ছাই কালারের সেন্টু গেঞ্জি ও কালো প্যান্ট পরিহিত ছিলেন।সাথে থাকা জাতীয় পরিচয়পত্র সূত্রে তার নাম-ঠিকানা জানা গেছে ধলেশ্বরী নদীর মালিরপাথর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।মৃত মোহাম্মাদ কামাল হোসেন(৪৫) ফরিদপুরের বোয়ালমারি পৌরসভার পশ্চিম কামারগ্রাম এলাকার মোহাম্মাদ আলী আবজালের পুত্র।তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।চেহারাও ছিলো স্পষ্ট।এমনটা জানিয়েছে নৌ পুলিশ।মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ করিম এসব তথ্য নিশ্চিত করে জানান,মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে।স্থানীয় থানা-পুলিশের মাধ্যমে পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।তাদের সাথে যোগাযোগ করা গেলে এ বিষয়ে আরও তথ্য জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓