1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

আল মামুন গলাচাপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক শিপন চন্দ্র রায় কে তার সহকর্মী শারীরিক শিক্ষার শিক্ষক সবুজ খানের নেতৃত্বে মারধরের ঘটনার প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মূসূচি পালন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।রোববার (৩ মার্চ) সকাল ১০ টায় সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল হয়। মানববন্ধনে পকেট কমিটি বাতিল চাই, শিক্ষকের নিরাপত্তা চাই সহ বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার-ব্যানার নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা দাড়ায়। এসময় বক্তব্য রাখেন, সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জুলেখা বেগম, ভুক্তভোগী শিক্ষক শিপন চন্দ্র রায়, অভিভাবক হাবিব মৃধা প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্কুল পরিচালনা কমিটি গঠন নিয়ে অনিয়ম চলছে।গোপনে পকেট কমিটি গঠন হয় যা কেউ জানে না।এ নিয়ে অভিভাবক, শিক্ষকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।গত ২৮ ফেব্রুয়ারী বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ নিয়ে সহকারী প্রধান শিক্ষক জুলেখা বেগমের সাথে শারীরিক শিক্ষা শিক্ষক সবুজ খানের কথা কাটাকাটি হয়।এতে শিপন চন্দ্র পক্ষ নিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধরের হুমকি দেয়।পরে ২৯ ফেব্রুয়ারী সকালে শিপন চন্দ্র স্কুলে যাওয়ার সময় হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে সবুজ খানের নেতৃত্বে ৪/৫ জন পথরোধ করে অতর্কিত হামলা করে মারধর করে। এর প্রতিবাদ জানিয়ে মানববন্ধন থেকে অভিযুক্ত শিক্ষক ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন বক্তারা।এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী শিক্ষক উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓