1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজদিখানে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে ১১০ পিছ ইয়াবাসহ গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে সিরাজদিখানে মিথাইল এ্যামফেটামিন যুক্ত ১১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মালখানগর ইউনিয়নের রাসেল স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।এসময় একজনের কাছ থেকে ১ শত পিছ ও অপর জনের কাছ থেকে ১০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করে সিরাজদিখান থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন,কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া গ্রামের মহিউদ্দিন শেখের ছেলে মোঃ জাহিদ হাসান(২৮)একই গ্রামের মনির হোসেনের ছেলে মোঃ রিফাত হোসেন (২২)।স্থানীয়রা জানায়,চালতিপাড়া গ্রামের মহিউদ্দিন শেখের ছেলে মোঃ জাহিদ হাসান ও একই গ্রামের মনির হোসেনের ছেলে মোঃ রিফাত হোসেন দীর্ঘদিন ধরে স্থানীয় এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক তথা ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক আইনে একাধিক মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে।সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম জানান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন,অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রয়ের সময় দুই জনকে ১১০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করি।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓