1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে

কাউখালী(পিরোজপুর)প্রতিনিধিঃ

নারীর সম অধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস।এ উপলক্ষে বৃহস্পতিবার ৭ মার্চ সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসেন শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হুমায়ুন কবির প্রমূখ।এসময় বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓