1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে সিরাজদিখানে বিল থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৩২৭ বার পড়া হয়েছে

মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে সিরাজদীখানে মুজিবুর রহমান(৪৫) নামে এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ উপজেলোর বালুচর ইউনিয়নের খাসকান্দি সরকারবাড়ীর বিল (চক) থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মুজিবুর রহমান একই ইউনিয়নে চর পানিয়া গ্রামের মৃত শহর আলীর ছেলে।বালুচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াসিম আহমেদ ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন,মুজিবুর রহমান কয়েক মাস আগে সৌদী আরব থেকে দেশে আসেন।জায়গা-জমি নিয়ে তার সঙ্গে প্রতিবেশিদের বিরোধ চলছিল।শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সে বাড়িতেই ছিল।এর পর সে আব্দুল্লাহপুর বাজারে যায়।রাতে আর বাড়ি ফেরেনি।সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেই।লাশের শরীরে অসংখ্য ধারালো অস্ত্রে আঘাত রয়েছে।দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে ধরণা করছি।সিরাজদীখান থানার ওসি মো: মুজাহিদুল ইসলাম জানান,খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে।এটি স্পষ্টই হত্যাকাণ্ড।তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।অজ্ঞাতনামাদের আসামী করে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓