1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাজিরপুরে স্কুল ছাত্রীকে ধর্ষন ও ভিডিও ধারনের অভিযোগে সহপাঠী গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের নাজিরপুরে স্কুল ছাত্রীকে ধর্ষন ও তার ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে জনি গাইন শান্ত (১৭) নামের এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে।রবিবার (১০ মার্চ) রাতে পালিয়ে যাওয়ার সময় উপজেলার গিলাতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শান্ত গাইন উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের গীলতলা গ্রামের মহিতোষ গাইনের ছেলে।ভুক্তভোগী, ধর্ষক ও তার সহযোগী উপজেলার গীলতলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।দায়ের হওয়া অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে পাওয়া তথ্য সূত্রে জানা গছে, ধর্ষক ও তার বন্ধু একই এলাকার আশীষ বেপারীর ছেলে অন্তু বেপারী দীর্ঘ দিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলো।এতে সারা না দেওয়ায় গত ৭ ডিসেম্বর বিকালে শান্ত গাইন তার বন্ধু অন্তু বেপারীর সহযোগীতায় ওই স্কুল ছাত্রীকে ধর্ষক ডেকে নিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে বসে জোর করে ধর্ষন করে।এ সময় সহযোগী অন্তু মোবাইলের মাধ্যমে ধর্ষনের ভিডিও ধারন করে ও তা কাউকে বললে হত্যার হুমকী দেয়। পরে বিভিন্ন সময় ধর্ষনের ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকী দিয়ে ধর্ষনের প্রস্তাব দিলে ভুক্তভোগী তাতে রাজী হয় নি।কিন্তু গত ২৬ ফেব্রুয়ারী ওই ধর্ষনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার তথ্য পান ভুক্তভোগীর পরিবার।ভুক্তভোগী স্কুল ছাত্রীর পিতা বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দিয়ে বাড়ি আসি। মামলায় দেয়ায় ক্ষিপ্ত হয়ে ওই রাতে অভিযুক্ত শান্ত গাইন ও তার পিতা মহিতোষ গাইন আমাদের বাড়িতে গিয়ে হামলা ও মারধর করে।ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন সজল বলেন, থানায় অভিযোগ দেয়ায় ক্ষিপ্ত হয়ে ধর্ষক ও তার পিতা ভুক্তভোগীর বাড়িতে হামলা ও তাকে মারধর করে।পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধর্ষককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন।এ বিষয়ে জানতে অভিযুক্তের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পলাতক থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায় নি।থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনায় ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে রবিবার (১০ মার্চ) সন্ধ্যায় থানায় একটি মামলা দায়ের করেন।এতে ধর্ষক ও তাকে সহযোগীতার অভিযোগে দুইজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।এর মধ্যে জনি গাইন শান্ত নামের এক জনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓