1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে পুরুষাঙ্গে আঘাত করে ব্যবসায়ীকে হত্যা

  • প্রকাশিত: শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ ফার্নিচারের নকশা করা নিয়ে দ্বন্দ্বে মোস্তফা খালাসী নামের ফার্নিচার ব্যবসায়ীর খুন হয়েছে।মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলার বাঘিয়া বাজারে শনিবার(১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।নিহত মোস্তফা যশলং ইউনিয়নের হাটকান গ্রামের সফিজউদ্দিন খালাসির ছেলে।এ ঘটনার পরেই ঘাতক রাজন পালিয়ে যায়।সে সদর উপজেলার ঢালীকান্দি এলাকার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানাগেছে,সকালে উপজেলার বাঘিয়া বাজার এলাকায় ফার্নিচারের নকশা করার জন্য নিহত মোস্তফার কাছে আসেন ঘাতক রাজন।সে সময় ফার্নিচারে নকশা করা সম্ভব না জানালে বিষয়টি নিয়ে তর্কে ও মারামারিতে জড়িয়ে পরে দুজন।এ সময় রাজন নিহত মোস্তফার পুরুষাঙ্গে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন মোস্তফা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে দোকানে মরদেহ রেখে পালিয়ে যান রাজন। স্থানীয়রা দোকানে মরদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।এ ব্যাপারে টংঙ্গীবাড়ী থানা এসআই মোহাম্মদ রফিক বলেন,লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।নিহতের স্বজনরা থানায় মামলা দায়ের করতে এসেছে। ঘাতক পালিয়েছে।টংঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোল্লা সোয়েব আলী জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের হবে।ঘাতক রাজনকে আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓