1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১০ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ কামরুজ্জামান রতন নিজের বাল্যবিবাহ বন্ধ করা ছাত্রীকে জেলা প্রশাসনের ‘কন্যা সাহসিকা’ স্মারক প্রদান ঝালকাঠি পৌরসভায় ৫ একর জমিতে নির্মিত হচ্ছে আধুনিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট যতদিন বেঁচে থাকবো দলের নেতাকর্মীদের পাশে থাকবো — জিবা আমিনা আল গাজী ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত   নাজিরপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টা, সংঘর্ষে নিহত-১ মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার: ২ বছরের কারাদণ্ড কাল পৈতৃক নিবাস বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাউখালীতে মারকাজুল কুরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দেড় কোটি টাকার সুপারি চোরাচালানের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

  • প্রকাশিত: সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অবৈধপথে ভারতে দেড় কোটি টাকার সুপারি চোরাচালান মামলার আসামী তুষখালি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারকে কারাগারে পাঠিয়েছে আদালত।সোমবার (১৮ মার্চ) পিরোজপুর চীফ জুডিসিয়াল আদালতের ম্যাজিট্রেট মো: মাসুম আসামীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। আসামী জেলার মঠবাড়িয়া উপজেলার তুষখালি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার (৬০) একই এলাকার তুষখালী এলাকার মো: হোসেন আলী হাওলাদারের পুত্র।আদালতের এপিপি এ্যাডভোকেট শ ম হায়দার আলী জানান, ২০২৪ সালের ২৪ জানুয়ারী রাতে পুলিশ সন্ধ্যা নদীর বিনয়েকপুর এলাকার নদীতে অভিযান চালিয়ে দুটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সুপারী উদ্ধার করে।এ সময় ট্রলার থেকে পুলিশ তিন জনকে আটক করে এবং অন্য কয়েকজন পালিয়ে যায়।পরে পুলিশ বাদী হয়ে সুপারি চোরাচালানের অভিযোগে নেছারবাদ থানায় আটক মো: হারুন মাঝি, নূর নবী মাঝি, অলি হাওলাদার সহ তুষখালি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার নামীয় আসামী করে মামলা দায়ের করে।এরপর থেকে মঠবাড়িয়া উপজেলার তুষখালি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার উচ্চ আদালতের আদেশে জামিনে ছিলেন।জামিনের মেয়াদ শেষে হয়ে তিনি চীফ জুডিসিয়াল আদালরের ম্যাজিট্রেট আদালতে জামিনের জন্য উপস্থিত হলে আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।প্রসঙ্গত, ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে এর আগেও একাধিক মামলা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓