1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গজারিযা পুলিশ-ডাকাত গোলাগুলি, এক ডাকাত গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে ডাকাতদের গোলাগুলি হয়েছে।এ সময় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গজারিয়ার শীর্ষ সন্ত্রাসী ও নৌ ডাকাত নয়ন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড পিয়াস ওরফে ডাকাত পিয়াসকে গ্রেপ্তার করেছে।এসময় সন্ত্রাসীরা পুলিশকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ এবং ইট পাটকেল নিক্ষেপ করলে ৩ পুলিশ সদস্য আহত হবার খবর পাওয়া গেছে।ঘটনা স্থল থেকে একটি বন্দুকসহ কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।আটককৃত পিয়াস সরকার (৩৩) গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে।তার বিরুদ্ধে গজারিয়া থানা-সহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, নদীতে ডাকাতি, মারামারি-সহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা রয়েছে বলে জানা গেছে।গজারিয়া থানা সূত্রে জানা গেছে, বুধবার (২০ মার্চ) দুপুর তিনটার দিকে বিশেষ অভিযানে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীর পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ ঘটনাস্থল থেকে থেকে একটি এক নলা বন্ধুক,২টি কার্তুজ, ৩টি তাজা ককটেল ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।এ ঘটনার সত্যতা স্বীকার করে করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাজিব খান বলেন, মুন্সীগঞ্জ সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান নেতৃত্বে নয়ন বাহিনীর বিরুদ্ধে আজকে আমরা একটি বিশেষ অভিযান পরিচালনা করি।এসময় নৌ ডাকাত নয়ন বাহিনীর প্রধান নয়নকে পাওয়া না গেলেও সেকেন্ড-ইন-কমান্ড পিয়াসকে পাওয়া যায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে পিয়াস ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ, ককটেল এবং ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।অভিযানে পিয়াসকে গ্রেফতার করা হলেও তার সহযোগীরা পালিয়ে যায়। সন্ত্রাসীদের হামলায় আহত হয় তিন পুলিশ সদস্য।অভিযানে পুলিশ ১০রাউন্ড গুলি বর্ষণ করেছে।ঘটনাস্থল থেকে একটি এক নলা বন্দুক,২টি কার্টুজ, ৩ ককটেল-সহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।মামলা প্রক্রিয়াধীন রয়েছে।মুন্সীগঞ্জ সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, গোপন সূত্রে আমরা খবর পাই পিয়াসের নেতৃত্বে নয়ন বাহিনীর লোকজন নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।এমন খবরের ভিত্তিতে আমরা একটি বিশেষ অভিযান চালাই।আড়াই ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে নয়ন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড পিয়াসকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি আমরা। সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓