1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গলাচিপায় কিশোর গ্যাংয়ের হাতে আহত কলেজ ছাত্রের মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩১৪ বার পড়া হয়েছে

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত জিসান (১৮) নামে এক কলেজছাত্র গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেছেন।জিসান উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের মশিউর রহমান নান্নুর ছেলে।সে হাজী কেরামত আলী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিলেন।পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ জিসান বাড়ি থেকে বটতলা বাজারে পায়ে হেঁটে যাচ্ছিলেন।এ সময় কিশোর গ্যাংয়ের এক সদস্য রাস্তার ধুলাবালি উড়িয়ে দ্রুত মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল।জিসান তাকে মোটরসাইকেল ধীরে চালাতে বলায় এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল চালক অন্য কিশোর গ্যাং সদস্যদের বটতলা বাজারে জড়ো হতে বলে।জিসান বাজারে পৌঁছানো মাত্র বাপ্পি, মাহিন, জহিরুল, বেল্লাল, ইছাসহ কিশোর গ্যাং সদস্যরা জিসানকে কাঠের লাকড়ি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে।স্থানীয়রা আহত জিসানকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করেন।ঢাকায় চিকিৎসা শেষে জিসানকে মঙ্গলবার বাড়ি আনা হয়।বাড়িতে ৫-৬ ঘণ্টা অবস্থানের পর জিসান আবার অসুস্থ হয়ে পড়লে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদাউস আলম খান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓