1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় মোশারফ হোসেনের দাফন সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে বীর মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনীতিবীদ মোঃ মোশারফ হোসেন শুক্কুর (৭০)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন শুক্কুর শুক্রবার (২২মার্চ) রাত সাড়ে নয়টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …রাজেউন)।তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।শনিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় কাউখালী উত্তর বাজার পুরাতন হাসপাতাল মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ স্বজল মোল্লা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয় মরহুমের মরদেহ।কাউখালী থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে যোহরবাদ তার গ্রামের বাড়ি কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।গার্ড অব অনার অনুষ্ঠানে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবীর, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ. জনপ্রতিনিধিসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓