1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন রেফায়েত উল্লাহ খান তোতা

  • প্রকাশিত: শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন উপজেলা পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা।তাদের ফোরামের পক্ষে অধ্যাপক ডা. মাজহারুল হক তপন আনুষ্ঠানিকভাবে তার প্রার্থীতা ঘোষণা করেন।বালুয়াকান্দিস্থ মিয়ামী ডাইন রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।নেতাকর্মীদের উদ্দেশ্য দেওয়া বক্তব্য রেফায়েত উল্লাহ খান তোতা বলেন, আমি বলি নাই আমি নির্বাচন করবো না।আমি একটি নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ছিলাম তবে কৌশলগত কারণে ধীরে চলো নীতিতে আগাচ্ছিলাম।আমি অনেক আগে প্রার্থিতা ঘোষণা করলে সহিংসতার আশঙ্কা ছিল।রাজনীতিতে আমি একটা ফোরাম সমর্থন করি।আমাদের কর্মী সমর্থকরা সবাই আমার দিকে তাকিয়ে আছে তারা চায় আমি নির্বাচনে প্রার্থী হই। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা সবাই যদি চান আমি নির্বাচনে প্রার্থী হই তাহলে আমি প্রার্থী হবো।নির্বাচন করলে জিতার জন্য করবো হারার জন্য নয়।তার বক্তব্যের পরপর অধ্যাপক ডা. মাজহারুল হক তপন বলেন, আপনাদের সবার উদ্দেশ্যে আমি ঘোষণা করতে চাই আমাদের ফোরামের পক্ষ থেকে রেফায়েত উল্লাহ খান তোতা আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছেন।আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু, ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ্জুজামান খান জিতু, ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদ মোহাম্মদ লিটন,বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓