1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গজারিয়া সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হুমকি,থানায় অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভব্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মেহেরুন নেসা উত্তরাকে নির্বাচনী প্রচারণা চালানোর সময় দেশীয় অস্ত্র প্রদর্শন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা সরকার আঁখির ছোট ভাইয়ের বিরুদ্ধে।এ বিষয়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।এ বিষয়ে মেহেরুন নেসা উত্তরা বলেন, জনগণের অনুরোধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার সিদ্ধান্ত নিয়েছি আমি,জনগণ পরিবর্তন চায়। তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছি তবে নির্বাচনী প্রচারণা চালাতে গেলে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা সরকার আঁখি ও তার ভাইয়েরা আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। শুক্রবার দুপুরে আমি ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় ও চরপাথালিয়া গ্রামে প্রচারণা চালাতে গেলে আঁখির ছোট ভাই দুর্জয় সরকার লোকজন নিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে আমাকে হুমকি দেয়।বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই। পরবর্তীতে শুক্রবার রাতে গজারিয়া থানায় এ বিষয়ে আমি একটি লিখিত অভিযোগ দায়ের করি।গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিব খান বলেন, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে।তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓