1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে সরকারি অফিসের কর্মকর্তাদের সীল স্বাক্ষর জালকারী ৬ প্রতারক গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে জাল-জালিয়াত চক্রের ৬ সদস্য গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের মামলা দিয়ে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করেছে শ্রীনগর থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন শ্রীনগর উপজেলার ভাগ্যকুলের আব্দুল হালিম মোল্লার ছেলে রাজু আহমেদ (২৫),ষোলঘরের উমপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে পলাশ হাওলাদার(৩৩),আব্দুল মালেকের ছেলে সবুজ হাওলাদার(৩৮), গোপালগঞ্জের তালবাড়ি এলাকার মুনিষ কীর্ত্তনিয়ার ছেলে মৃণাল কীর্ত্তনিয়া (৩৬), শ্রীনগরের যশুরগাঁও গ্রামের মো:ইউনুছ আলীর ছেলে মো: রুবেল(৩৬) ও ষোলঘরের যদুলাল সূত্রধরের ছেলে প্রদীপ চন্দ্র সূত্রধর(৩৭) জানাগেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা ও সীল-মোহর অঙ্কিত স্বাক্ষর জাল-জালিয়াতির মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স, জন্ম-সনদ,পাসপোর্ট,জাতীয় পরিচয়পত্র,আদালতের হলফনামাসহ অন্যান্য সরকারি দপ্তরের সনদ নকল করে আসছিল।নকল সনদ তৈরীর মাধ্যমে মানুষের সাথে প্রতারণার অভিযোগ উঠে। চক্রটি ধরার জন্য অনুসন্ধানে নামে শ্রীনগর থানা পুলিশ।এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো:আব্দুল্লাহ্ আল তায়াবীর বলেন, জাল-জালিয়াতির মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স,আদালতের হলফনামাসহ বিভিন্ন সরকারি দপ্তরের সনদ তৈরী করে আসছিল চক্রটি।আমরা অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হই।তাদের কাছ থেকে বেশকিছু জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ অন্যান্য সনদ ও সীল উদ্ধার করা হয়।এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓