1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

পবিপ্রবি সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একমাত্র সাংবাদিক সংগঠন পবিপ্রবি সাংবাদিক সমিতির (পবিপ্রবিসাস) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫ মার্চ) বিকেল ৫টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সঞ্চালনায় ও সভাপতি নুর মোহাম্মদ শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পূর্ণেন্দু বিশ্বাস, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ ও জনসংযোগ কর্মকর্তা ডেপুটি রেজিস্ট্রার এমরান হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত তুহিন, দপ্তর ও প্রকাশনা সম্পাদক জান্নাতীন নাঈম জীবন ও কোষাধ্যক্ষ মুশফিকুর রহমান সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পন।পবিপ্রবি সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর মঙ্গলের জন্য সর্বদা কাজ করে যাবে বলে আমি মনেকরি।এসময় তিনি রোজার গুরুত্ব সম্পর্কেও আলোকপাত করেন।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ও সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সাংবাদিক সমিতি কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে।আমি সমিতির উত্তরোত্তর সফলতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓