1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার নেছারাবাদে জমি দখল ও হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে বিধবার আকুতি কাউখালীতে পুলিশের মাদক ও সন্ত্রাস বিরোধী মহড়া পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক

মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ীতে মোস্তফা’র হত্যাকারী রাজন গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

  • প্রকাশিত: সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ী উপজেলায় ফার্নিচার ব্যবসায়ী মোস্তফা খালসী (৪২) হত্যা মামলার আসামী রাজন শিকদারকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে যায় থানা পুলিশের চৌকশ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়নগঞ্জের চাষাড়া এলাকা থেকে এই ঘাতক রাজন শিকদারকে গ্রেফতার করেন।আদালতে প্রেরণ করা হলে রাজন শিকদার বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।এর আগে নিহত মোস্তফার স্ত্রী সালমা বেগম বাদী হয়ে রাজন শিকদারকে আসামী করে গত ১৭ মার্চ রবিবার টংঙ্গীবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।যার মামলা নং- ১৪ তারিখ- ১৭/০৩/২০২৪ খ্রিঃ।উল্লেখ্যে,টংঙ্গীবাড়ী উপজেলার বাঘিয়া বাজারে গত ১৬ মার্চ শনিবার সকাল আনুমানিক ৯ টার দিকে ফার্নিচারের নকশা করা নিয়ে দ্বন্দ্বে খুন হন মোস্তফা খালসী(৪২) নামের ফার্নিচার ব্যবসায়ী।সে যশলং ইউনিয়নের হাটকান গ্রামের সফিউদ্দিন খালসির ছেলে।অপর দিকে ঘাতক রাজন শিকদার মুন্সীগঞ্জ সদর উপজেলার ঢালিকান্দি এলাকার বাসিন্দা।নিহত মোস্তফার স্ত্রী সালমা বলেন, আমার স্বামীকে রাজন হত্যা করেছে।মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, আমার স্বামী হত্যাকারী রাজনের ফাসি চাই।এবিষয়ে টংঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী বলেন,গত ২৩ মার্চ রাজনকে গ্রেফতার করা হয়েছে।কোথায় থেকে গ্রেফতার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন না এটা বলা যাবে না।আমরা আসামীকে গত ২৪ মার্চ আদালতে প্রেরণ করেছি এবং আসামী রাজন শিকদার আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓