1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার ফুলপুরে ইয়াবা সহ  মাদক কারবারি গ্রেপ্তার ২ গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ গলাচিপার এনজেড আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা 

উজিরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত।মুক্তিযুদ্ধের চেতনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা আওয়ামীলীগের আয়োজিত মহান স্বাধীনতা দিবস মর্যাদায় পালিত হয়েছে।মঙ্গলবার (২৬ মার্চ) প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের সূচনা হয়ে সকাল ৯ টায় উপজেলা চত্তরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন ও বিভিন্ন রাজনৈতিক দল।উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সকাল আটটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শহীদদের স্মরণে নীরবতা পালন শেষে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সমন্বয়ে স্বাধীনতা দিবসের বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।একই সাথে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি উপজেলা চত্বরে মেজার এম এ জলিল স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।অপরদিকে মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ বিজয় মিছিল নিয়ে প্রশাসনের কর্মসূচিতে যোগদান করেন।সরকারী ডব্লিউ বি ইউনিয়ন ইনিষ্টিটিউশনের মাঠে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহন, কুজকাওয়াজ প্রদর্শণ, স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন ও উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে বেলা ১১ টায় উপজেলা পরিষদের অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধণা প্রদান করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু,সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা চলাকালীন ডেপুটি কমান্ডার ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃওয়াদুদ সরদার, উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সহকারী কমিশনার ভুমি কে এম ইসমাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন্ রন্ট, সীমা রানি শীল, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদ।এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন ফকির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদার সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ। একই সাথে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাকর্তাগন, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগনসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓