1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুরের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালী -৩ আসনে ভোটের মাধ্যমে  নতুন গণতান্ত্রিক অধ্যায় সূচনা হবে’ – হাসান মামুন কাউখালীতে সড়কে যৌথ বাহিনীর অভিযানে ৮ মোটরসাইকেল জব্দ আল্লাহ আমাদের সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেবো না – ডা. শফিকুর রহমান গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার

রমজান থেকে শিক্ষা নিয়ে একটি আদর্শ বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব-পবিপ্রবিসাস সভাপতি

  • প্রকাশিত: বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (পবিপ্রবিসাস) সভাপতি নুর মোহাম্মদ শাহিন বলেন, “রমজান থেকে শিক্ষা নিয়ে পবিপ্রবিকে একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা সম্ভব।” পবিপ্রবি সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।তিনি আরো বলেন, “মাহে রমজান মানুষকে ধৈর্য্য, সহনশীলতা, সৃষ্টিজগতের প্রতি উদারতা, সহমর্মিতা ও দায়িত্বশীল হতে শেখায়।আজকে আমরা রমজান থেকে শিক্ষা নিয়ে নিজেদের দায়িত্ব অনুভূতিকে জাগ্রত করতে পারি।একজন মানুষ হিসেবে সমাজের প্রতি, একজন নাগরিক হিসেবে দেশের প্রতি এবং বিশ্ববিদ্যালয়ের কম্পোনেন্ট হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব সঠিকভাবে পালন করার শপথ নিতে পারি।আমি মনে করি, বিশ্ববিদ্যালয়ের সব কম্পোনেন্ট যদি নিজেদের জায়গা থেকে দায়িত্বপালনে সচেষ্ট হয়, সহনশীলতা, সহমর্মিতা ও উদারতার পরিচয় দিয়ে একযোগে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে তবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা সম্ভব।এসময় তিনি হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাইকে একযোগে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করার আহ্বান জানান।উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ের কৃষি কনফারেন্স কক্ষে সাংবাদিক সমিতির আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠান আয়োজিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. পূর্ণেন্দু বিশ্বাস ও জনসংযোগ বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. এমরান হোসেন সহ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দরা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাব্বির হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓