1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাউখালীতে মহিলা শ্রমিকলীগের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৪৪৪ বার পড়া হয়েছে

মাহবুবা নাজমিন কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

বাংলাদেশ মহিলা শ্রমিকলীগের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা মহিলা শ্রমিকলীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।উপজেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি মাকসুদা বেগম লিপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সংগীতা সমদ্দারের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুস শহীদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন।এসময় উপজেলা যুবলীগের সভাপতি অলোক কর্মকার, উপজেলা মহিলা শ্রমিকলীগের দপ্তর সম্পাদক রাখি আক্তার, সাংগঠনিক সম্পাদক সীমা আক্তার,ত্রান বিষয়ক সম্পাদক লাবনী আক্তার, শিয়ালকাঠি ইউনিয়ন মহিলা শ্রমিকলীগের সভাপতি নাসরিন বেগম, কাউখালী সদর ইউনিয়ন মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নিরু বেগম সহ উপজেলা ও ইউনিয়ন মহিলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓