1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ঐতিহ্য হারিয়ে স্মৃতি হতে চলছে মাটির তৈরি তৈজসপত্র নাজিরপুরে ক্লাস চলার সময় ভেঙে পড়ল বৈদ্যুতিক পাখা, দুই শিক্ষার্থী আহত মুন্সীগঞ্জ ঘুষের ভিডিও ভাইরাল হওয়ায় প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে কাউখালীতে গ্রীন ফোর্সের সভা অনুষ্ঠিত নেছারাবাদে খাস জমির মাটি কাটায় তিন ইটভাটাকে জরিমানা গুজব নির্ভর সিদ্ধান্তে দেশজ উদ্ভিদ দৃষ্টিনন্দন ঢোলকলমি আজ বিলুপ্তির পথে জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে ঝালকাঠি জেলায় পরিবেশবান্ধব গাছের চাড়া রোপন করার উদ্বোধন নেছারাবাদে অবৈধভাবে মজুদ ডিজেল-কেরোসিন জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

পিরোজপুরে ডিবির অভিযানে আন্তজেলা পেশাদার মোটরসাইকেল চোর ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর ডিবির অভিযানে আন্তজেলা পেশাদার মোটরসাইকেল চোর ও সাজাপ্রাপ্ত পলাতক পরোয়ানা ভুক্ত আসামী গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য বহু মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ বাদশা ফরাজী আজিজ শেখ কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।মোঃ বাদশা ফরাজী ওরফে আজিজ শেখ পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালী গ্রামের মোঃ ইদ্রিস ফরাজীর পুত্র।পুলিশ সূত্রে জানাযায়, পিরোজপুর পৌরসভাধীন এমপির মোড়স্থ একটি বাসা থেকে গত ১৯ মার্চ মঙ্গলবার একটি মোটরসাইকেল চুরি করে নিয়া যায়। এই সংক্রান্তে পিরোজপুর সদর থানায় মোটরসাইকেল মালিক একটি মামলা দায়ের করলে এরই পরিপেক্ষিতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে আসামীদের ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করে।এছাড়াও ডিবি একই অফিসার ও ফোর্সর সাভার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১৭ বছরের সাজা প্রাপ্ত গেফতারি পরোয়ানাভুক্ত পলাতক অস্ত্র, ডাকাতি’সহ একাধিক মামলার এজাহারনামীয় আসামী মোঃ নোমান গাজীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।১৭ বছরের সাজা প্রাপ্ত গেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী মো: নোমান গাজী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামের মালেক গাজীর পুত্র।পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস) মো: মুকিত হাসান খাঁন জানান, পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, মুহাম্মদ শরীফুল ইসলাম, পিপিএম স্যারের নিদের্শে জেলা গোয়েন্দা শাখা, পিরোজপুরে কর্মরত এসআই (নিঃ) আবদুল্লাহ আল মাসুদ ও এসাআই (নিঃ) মোঃ রাসেল মোল্লাদ্বয় সঙ্গীয় ফোর্সের টিম ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য বহু মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ বাদশা ফরাজী আজিজ শেখ কে গ্রেফতার করে।উক্ত চোর চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓