1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

মুন্সীগঞ্জে একমি দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ নিয়ে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে দীর্ঘ ৮ বছর পরে মাঠে গড়াচ্ছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ।এ বিষয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।মুন্সীগঞ্জে বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের সভাকক্ষে ওই সম্মেলনের আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো:আবুজাফর রিপন বিপিএএ।সাংবাদিক সম্মেলনে ক্রিকেট লীগের বিস্তারিত বিষয় সম্পর্কে সাংবাদিকদের অবগত করেন জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ক্রিকেট উপকমিটির আহবায়ক মো:জুনায়েদ হোসেন এবং জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও ক্রিকেট উপকমিটির সদস্য সচিব মো:আয়নাল হক স্বপন।এ সময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আশরাফুল আলম,জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভিন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাশির উদ্দিন জুয়েল,সাধারণ সম্পাদক এডভোকেট সুজন হায়দার জনি।মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম,সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজে বিপ্লব হাসান সংবাদ সম্মেলনে ক্রিকেট লীগ প্রসঙ্গে জেলা প্রশাসক মো: আবুজাফর রিপন বিপিএএ বলেন, ‘ক্রিকেটের এমন আয়োজন খেলোয়াড়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।এর আগে আমরা সফলভাবে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন করেছে।ক্রিকেটের এমন আয়োজনে শিশু-কিশোররা মাঠে আসবে।খেলাধুলার মাধ্যমে তারা তাদের সুষ্ঠু বিকাশ ঘটাবে।আমাদের এই আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে।জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও ক্রিকেট উপকমিটির সদস্য সচিব মো:আয়নাল হক স্বপন জানান,দীর্ঘ ৮ বছর পরে দ্বিতীয় বিভাগের ক্রিকেট লীগটি খেলোয়াড়দের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে।এর ফলে জেলার ক্রিকেটাররা নিজেদের সক্ষমতার যাচাই করতে পারবে। আমরা বিশ্বাস করি এ ক্রিকেট লীগের মধ্য দিয়ে আমরা জাতীয় মানের ক্রিকেটারদেরকে খুঁজে বের করতে সক্ষম হব।মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট সুজন হায়দার জনি এই আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন,ক্রিকেট লীগের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তাহলে নতুন প্রজন্ম বিকশিত হবে।খেলাধুলার চর্চা নিয়মিত হলে নানা সামাজিক সমস্যার সমাধান ঘটবে। আর তাই নিয়মিত ক্রিকেট,ফুটবল, ভলিবল সহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করতে হবে।মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত একমি মুন্সীগঞ্জ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ ২০২৪ এ দুইটি গ্রুপে মোট সাতটি দল প্রতিযোগিতা করবে। ক গ্রুপ থেকে অ্যামেচার ক্রীড়া একাডেমি, লিজেন্ড অব মুন্সীগঞ্জ,প্রগতি সংঘ ও খ গ্রুপ থেকে নবজাত্রী ক্লাব,স্বপ্ননীড় ক্রীড়া একাডেমী,গ্রীন ওয়েলফেয়ার সেন্টার,আজাদ স্পোর্টিং ক্লাব প্রতিযোগিতা করবে।উল্লেখ্য যে,মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ও একমি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামী ৩১ মার্চ রবিবার সকাল ৯ টায় শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ‘একমি মুন্সীগঞ্জ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ ২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।এতে মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো:আবু জাফর রিপন বিপিএএ এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সীগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফায়সাল বিপ্লব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓