1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক লাঞ্ছিত করা এ এসআই মাহাবুবের অপসারণ ও বিচার চেয়ে বিক্ষোভ

  • প্রকাশিত: রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর থানার ভিতরে দৈনিক ভোরের কাগজ পত্রিকার রাজাপুর উপজেলা প্রতিনিধি রাজাপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য এবং গালুয়া ইউপি সদস্য সৈয়দ মাঈনুল ইসলাম টুটুল’কে লাঞ্চিত করেন রাজাপুর থানায় কর্মরত এ এস আই মাহাবুব।শনিবার (৩০ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।গতকাল রাত ৭টায় থানার সামনে এ এসআই মাহাবুবের অপসারণের দাবিতে স্থানীয় সাংবাদিকরা বিক্ষোভ প্রদর্শন করে ১২ ঘন্টার আল্টিমেটাম ঘোষণা করেন।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রাজাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক রাজাপুর উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান খান উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা সাংবাদিক নেতৃবৃন্দের দাবির সাথে একত্নতা জানিয়ে বক্তব্য রাখেন সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন মাতুব্বর।এসময় আরো উপস্থিত ছিলেন রাজাপুর প্রেস ক্লাব সভাপতি এনামুল হোসেন খান, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ অহিদ সাইফুল, প্রেস ক্লাব সদস্য গোপাল কর্মকার, মাহামুদুল হাসান, কামরুল হাসান রানা, রফিকুল ইসলাম,ইউপি সদস্য মোঃ মামুন,রিয়াদ তালুকদার, ইলিয়াস ফরাজী প্রমুখ।সাংবাদিক মাঈনুল ইসলাম টুটুল বলেন এলাকায় বিবদমান ঘটনায় একটি পক্ষকে থানায় নিয়ে আসা হলে জনপ্রতিনিধি হিসেবে আমি সেখানে উপস্থিত হই। তখন আমার সাথে আমার শিশু কন্যাও ছিলো।এ এস আই মাহাবুবের সাথে কথা বলার একপর্যায়ে শিশুকন্যার সামনে তিনি আমার গায়ে হাত তুলে এবং আমায় লাঞ্চিত করেন।এ বিষয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা জানান, প্রশাসনিক তদন্ত সাপেক্ষে অভিযুক্ত পুলিশ সদস্য’র বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।উল্লেখ্য এ এস আই মাহাবুবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে সাংবাদিক নেতৃবৃন্দ কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓