1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ কাউখালীতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে পৌরসভার কাউন্সিলর ও তার সহযোগীদের আধিপত্য বিস্তার ও জোড়পূর্বক বাড়িঘর দখলের অভিযোগ এনে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে হাটলক্ষীগঞ্জের এলাকাবাসী।হাটলক্ষীগঞ্জ এলাকাবাসীর আয়োজনে মুন্সীগঞ্জ শহরের প্রেসক্লাবের প্রধান ফটকের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।মানববন্ধনে বক্তৃতা বলেন,মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মকবুল হোসেন ও তার ভাই মনির,আনোয়ার,দেলোয়ার ভয়ভীতি প্রদর্শন,অত্যাচার ও জোড়পূর্বক বাড়িঘর দোকান ও জমি দখল করে আসছে।এলাকার নিরিহ মানুষ তাদের জিম্মি থেকে বাঁচতে এবং অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধের দাবি জানান মানববন্ধনকারিরা।মানববন্ধন উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, ৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা মো:সোহেল,মোঃশাহ আলম,বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক ইসলাম,মনির হোসেনসহ হাটলক্ষীগঞ্জের এলাকার শতাধিক জন নারীপুরুষ এই মানববন্ধনে অংশ নেন।এই বিষয়ে জানতে মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেন জানান,এই অভিযোগ মিথ্যে এইরকম ঘটনার সাথে আমি জড়িত নই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓